বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় কাজ করতে রাজী না হওয়ায় হাসপাতালের আয়াকে মারধর

1471341977901আমির জাদা চৌধুরী, ব্রাহ্মণণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের পারভীন টাওয়ারের মালিক রুনাক সুলতানা পারভীনের বাসায় কাজ করতে রাজী না হওয়ায় বকুল বণিক (৪৮) নামে হাসপাতালের এক আয়াকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ভবন মালিক পারভীন নিজেই ওই নারীকে জুতা ও প্লাস্টিকের চেয়ার দিয়ে পেটান।
নির্যাতনের শিকার বকুল বণিক ওই টাওয়ারে অবস্থিত নিউ সেন্ট্রাল ল্যাব ডায়াবেটিক হাসপাতালের আয়া পদে কর্মরত রয়েছেন। তিনি শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
আহত বকুল বণিক অভিযোগ করেন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রুনাক সুলতানা পারভীন তাকে বাসায় কাজ করার কথা বলেন। কিন্তু হাসপাতালের কাজের বাইরে তার হাতে সময় ও সুযোগ নেই জানিয়ে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে পারভীন ক্ষিপ্ত হয়ে তাকে জুতা দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে প্লাস্টিকের চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এ সময় হাসপাতালের মালিকপক্ষের লোকজন এগিয়ে এলে তাদেরও মারতে উদ্যত হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।
এ ঘটনার সময় পারভীন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতার নাম ভাঙিয়ে তাকে দেখে নেওয়ার হুমকিও দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন মালিক পারভীন দিনেদুপুরে প্রকাশ্যে অমানবিকভাবে একজন বয়সী নারীকে পেটাতে থাকেন। এসময় তাকে থামাতে গেলে তিনি অন্যদের গালাগাল করতে থাকেন। বিষয়টি দেখে উপস্থিত সবাই ক্ষুব্ধ ও হতবাক হন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পারভীন টাওয়ারের মালিক রুনাক সুলতানা পারভীন জানান, তিনি ওই নারীর গায়ে হাত তোলেননি। তার ভবনে থাকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ওই নারীকে মারধর করে তাকে ফাঁসাতে চাইছেন।
জানতে চাইলে নিউ সেন্ট্রাল ল্যাব ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ভবন মালিক পারভীন যে প্রকাশ্যে ওই নারীকে পিটিয়েছেন তা তিনিসহ অনেকেই দেখেছেন। এখন তিনি মিথ্যা কথা বলে নিজের দোষ আড়াল করতে চাইছেন। ঘটনার সময় উপস্থিত সবাই পারভীনকে এলোমেলো চুলে রাগান্বিত অবস্থায় দেখেছেন। এর আগেও তিনি (পারভীন) হাসপাতালের কয়েকজন স্টাফকে মারধর করেছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!