,

মেদ কমানোর ভালো উপায় যৌনমিলন!

1স্বাস্থ্য ডেস্ক : বাড়তি মেদ নিয়ে অনেকেই আছেন মহা দুশ্চিন্তায়৷ আর এই মেদ কমাতে খাওয়া-দাওয়া কমিয়ে নতুন সমস্যাও ডেকে আনেন কেউ কেউ৷ অথচ এই খাওয়া-দাওয়া না কমিয়ে (‘ডায়েট’ না করেও) কিন্তু এখন মেদ কমানো যায়৷
তাই আসুন জেনে নেই মেদ কমানোর কিছু সহজ উপায়। খবর- জার্মানের গণমাধ্যম ডয়েচ ভেল।
যৌন মিলন
ডায়েট না করে মেদ কমানোর সবচেয়ে ভালো উপায় নাকি যৌনমিলন৷ একবারের পরিপূর্ণ যৌনমিলনে নাকি ৮০ থেকে ৩৫০ ক্যালরি মেদ ক্ষয় হয়৷
চুমু
এক মিনিট চুমু খেলে শরীর থেকে ২০ ক্যালরির মতো চর্বি ধ্বংস হয়৷ পুরুষরা যখন চুমু খায় তখন তাদের মুখমণ্ডলের ৩৮টি পেশির সংকোচন-প্রসারন হয়৷ বলতে পারেন মুখের ব্যায়ামও হয় তখন৷
মশলাযুক্ত খাবার পরিহার করুন
খাবারে যত কম মশলা থাকবে ততই ভালো৷ মশলায় যে অ্যালকালয়েড থাকে তা মেদ বৃদ্ধিতে সহায়ক৷ তাই মশলাযুক্ত খাবার যত ভালোই লাগুক, মেদ কমাতে চাইলে সেরকম খাবার কম খাওয়াই উত্তম৷ তবে মরিচ এবং দারুচিনির উপকার আছে৷ এগুলো রক্তে চিনির মাত্রা কমায়৷ দারুচিনি তো মেদও কমায়৷
নিয়মিত ঘরের কাজ করুন
প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে ঘরের সাধারণ কাজগুলো করলেও অনেক উপকার পাওয়া যায়৷ ঘরের মেঝে পরিষ্কার করা, বিছানার চাদর বদলানো- এ ধরণের কাজগুলো করলেও মেদ বৃদ্ধি নিয়ন্ত্রণ তো করা যায়ই, এমনকি মেদও কমানো যায়৷
অট্টহাসি মেদ কমায়!
দিনে দশ মিনিট করে জোরে জোরে হাসলেও নাকি মেদ কমে৷ হাসলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্তপ্রবাহেও ইতিবাচক পরিবর্তন আসে৷ রীতিমতো গবেষণা করে তা জানা গেছে৷ গবেষকরা বলছেন, প্রাপ্তবয়স্করা দিনে সাধারণত আটবারের মতো হাসেন, অন্যদিকে কোনো কোনো শিশু নাকি তিনশ’বার পর্যন্ত হাসে৷
বাস, ট্রেন, ট্রামে চড়ুন
এসি লাগানো গাড়িতে বসে কর্মস্থলে যেতে খুব আরাম, তবে তাতে কিন্তু মেদ বাড়ে৷ পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের ধকল সহ্য করুন দেখবেন তাতেও মেদ খুব একটা বাড়ছেনা৷ দৌড়ে বাস, ট্রেন ধরার মতো প্রাত্যহিক ধকল দিনে ৩০ মিনিট সহ্য করলে নাকি ২৭০ ক্যালরি মেদ ক্ষয় হয়৷
হরর মুভি দেখুন
ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, হরর মুভি বা ভৌতিক ছবি দেখলেও নাকি মেদ কমে৷ তারা বলছেন, একটা ভৌতিক ছবি দেখলে ১৩৩ ক্যালরি মেদ ধ্বংস হয়৷ তারা জানিয়েছেন, ভীতিকর দৃশ্য দেখার সময় শরীর থেকে অ্যাড্রেনালিন নিঃসরণ বেড়ে যায়৷ এ প্রক্রিয়ায় চর্বিও গলে যায়৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা