,

আলাউদ্দিন খিলজির চরিত্রে শাহরুখ!

shahrukhkhanবিনোদন ডেস্ক : সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটতে চাইছে না।

এবার বি-টাউনের গুঞ্জনে ‘পদ্মাবতী’র সঙ্গে নাম জড়াল শাহরুখ খানের। এতদিন শোনা যাচ্ছিল ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে।

কিন্তু বলিউডের নতুন গুঞ্জন, এই চরিত্রের জন্য এবার শাহরুখ খানের সঙ্গে কথা বলছেন বনশালি। তা হলে কি ছবি থেকে বাদ পড়ছেন রণবীর! ছবিতে পদ্মাবতীর চরিত্রে দীপিকার অভিনয়ের বিষয়টি নিশ্চিত হলেও আলাউদ্দিন খিলজির চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে চলছে নানা জল্পনা।

পদ্মাবতীর স্বামী চিত্তরের রাজা রাওয়াল রতন সিংহের চরিত্রের কাস্টিং নিয়েও বেশ সমস্যায় পড়েছেন ছবির পরিচালক।

পদ্মাবতীর স্বামী চিত্তরের রাজার ভূমিকায় যিনি থাকবেন তার সঙ্গেই বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোনের। তাই স্বাভাবিক ভাবেই সেই চরিত্রে এমন কাউকে তিনি চাইছেন, যার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করার ক্ষেত্রে সমস্যা হবে না।

তাই চিত্তরের রাজার চরিত্র থেকে আগেই সরে দাঁড়িয়েছেন এ চরিত্রে পরিচালকের প্রথম বাছাই ভিকি কৌশল। ভিকির জায়গায় ওই চরিত্রে শোনা যাচ্ছিল শাহিদ কাপূরের নাম।

বি-টাউনের নতুন গুঞ্জন অনুযায়ী, এবার হয়তো চিত্তরের রাজা রাওয়াল রতন সিংহের চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে। এর ফলে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আর কোনও সমস্যাই থাকবে না ‘পদ্মাবতী’র।

অন্যদিকে, শাহরুখের সঙ্গে এর আগে তিন তিনটি ছবিতে কাজ করেছেন দীপিকা। বলিউড বাদশার সঙ্গে তার অনস্ক্রিন কেমেস্ট্রিও বেশ ভাল। তাছাড়া আলাউদ্দিন খিলজির মতো একটা চরিত্রে শাহরুখের মতো অভিনেতাকে পাওয়াটাও একটা বাড়তি পাওনা।

তাই খবর যদি সত্যি হয়, সঞ্জয়লীলা বনশালির এই উদ্যোগ সফল হলে ‘পদ্মাবতী’ ছবির সাফল্য নিশ্চিত করবে বলিউডের সেরা তিন তুরুপের তাস। এক. রণবীর-দীপিকার জুটি, দুই. ছবিতে মুখ্য চরিত্রে শাহরুখ খানের উপস্থিতি, তিন. সঞ্জয়লীলা বনশালির নির্দেশনা।

ভাল ছবি পেতে ‘পদ্মাবতী’ নিয়ে এই নতুন গুঞ্জন সত্যি হওয়ার অপেক্ষায় দিন গুনছে দর্শক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ