,

লো ব্লাডপ্রেশারের লক্ষণ ও কমানোর ঘরোয়া উপায়

photo-1471330304আমরা অধিকাংশ সময় উচ্চ রক্তচাপের কথা শুনি। তবে নিম্ন রক্তচাপ বা রক্তচাপ কম হওয়া বা লো ব্লাডপ্রেশারও একটি বড় সমস্যা। বমি, বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব, বিষণ্ণতা, চোখে ঝাপসা দেখা, পানিশূন্যতা, মনোযোগের অভাব ইত্যাদি লো ব্লাডপ্রেশারের লক্ষণ।

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে লো ব্লাডপ্রেশার কমানোর ঘরোয়া উপায়ের কথা।

পানি

লো ব্লাডপ্রেশার ঠিক করার প্রথম ঘরোয়া পদ্ধতি হলো পানি পান করা। কখনো কখনো লো প্রেশারের কারণে পানিশূন্যতা তৈরি হয়, তাই পানি পান করুন। এ ছাড়া পানি আছে এমন ফলও খেতে পারেন।

শরীরকে ঠান্ডা করুন

কখনো কখনো লো ব্লাডপ্রেশারের কারণে শরীরে গরম লাগতে পারে। এ সময় দ্রুত শরীরকে ঠান্ডা করার চেষ্টা করুন। ভালো হয় ঠান্ডা কোনো জায়গায় গিয়ে শরীরকে শিথিল করতে পারলে। বরফ ঘাড়ে দিতে পারেন স্বস্তি পাওয়ার জন্য।

খাবার

আর্দ্র ফল ও সবজি রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে। ভিটামিন ও মিনারেলের অভাব হলে অনেক সময় লো প্রেশার হয়। ফল ও সবজি খাওয়া শরীরে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করবে।

ভিটামিন বি

ভিটামিন বি৯ ও বি ১২ লো ব্লাডপ্রেশার ঠিক করার জন্য জরুরি। পাতাকপি, ব্রকলি, ফুলকপি ইত্যাদির মধ্যে রয়েছে ফলিক এসিড। এগুলো খেতে পারেন। ভিটামিন বি১২ লো ব্লাডপ্রেশার কমাতে সহায়ক।

ব্যায়াম

ব্যায়াম হৃৎপিণ্ডের জন্য ভালো। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। রক্তচাপ ঠিকঠাক রাখতে নিয়মিত ব্যায়াম করুন।

লবণ

যাঁদের রক্তচাপ বেশি, তাঁদের লবণ খাওয়া কমিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই রক্তচাপ কম হলে লবণ আছে এমন খাবার বেশি করে খান।

চিকিৎসক

এগুলোর কিছুই যদি কাজ না করে, তবে দ্রুত চিকিৎসকের কাছে যান ও পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা