,

বিয়ে করেছেন সালমান-লুলিয়া!

bdp_salmanসালমান খানের সঙ্গে রোমানিয়ান মডেল-অভিনেত্রী লুলিয়া ভান্তুরের প্রেমের সংবাদ নতুন নয়। গত কয়েক মাসে অনেকবারই তাদের সম্পর্কের বিষয়টি সংবাদে পরিণত হয়ে আসছে। তবে এবার নতুন তথ্য মিলেছে। খবর রটেছে সালমান নাকি রোমানিয়ায় লুলিয়ার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।  এমন খবরই প্রকাশ করেছে রোমানিয়ান একটি পত্রিকা। আর সালমান-লুলিয়ার বিয়ের খবরটি এখন ‘টক অব দ্য বলিউড’-এ পরিণত হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি সালমান ও লুলিয়া। সালমানের কাছের বন্ধুরা কয়েকদিন ধরেই লুলিয়াকে ভাবি বলে সম্বোধন করে আসছেন। তাছাড়া সালমান ও লুলিয়ার পরিবারের মধ্যেও একটি ভালো সম্পর্ক রয়েছে।  এদিকে সালমান ও লুলিয়া সম্প্রতি রোমানিয়ায় একসঙ্গে দালাই লামায় ভ্রমণ করেছেন। সেখানকার একটি ছবিও প্রকাশ হয়েছে। নিজের টুইটারেও লুলিয়া সালমানের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে বিয়ের কাজটি কয়েকদিন আগেই সেরেছেন তারা।  এদিকে সালমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আপাতত গোপন রাখলেও খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিয়ের বিষয়টি সবাইকে জানাবেন সালমান ও লুলিয়া। এখন দেখার বিষয় সেই ঘোষণা কবে নাগাদ আসে। নাকি এবারও সালমানের বিয়ের বিষয়টি গুঞ্জনের মধ্যেই সীমবদ্ধ থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা