বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া-আগরতলা নতুন রেলরুট নির্মাণসহ ছয় প্রকল্পের অনুমোদন একনেকে

1471335462168নিজস্ব প্রতিনিধি : আখাউড়া-আগরতলা নতুন রেলরুট নির্মাণসহ এক হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে প্রকল্প সাহায্য ৪২০ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকিটা সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয় একনেক। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রকল্পগুলোর মধ্যে প্রধান হচ্ছে ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ’, যার আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ভারতের আগরতলার মধ্যে নতুন রেলরুট স্থাপন করা হবে। অনুমোদিত প্রকল্পটির মোট ব্যয় ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় অনুদানই থাকছে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকি মাত্র ৫৭ কোটি ০৫ লাখ টাকা জিওবি থেকে মেটানো হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, ভারত সরকারের অনুদানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হতে যাচ্ছে নতুন এ রেলরুট। এরপর বিদ্যমান আগরতলা-কলকাতা রেলপথ ব্যবহার করেই বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত যাওয়া যাবে। ২০১৬ জুলাই থেকে ২০১৮ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে রেলপথ মন্ত্রণালয়।
আখাউড়া-আগরতলা রেললিংকটির মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে ‍বাংলাদেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। ফলে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যোগ এবং ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে নতুন পথ উন্মোচিত হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক এবং উপ-আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রে একটি নতুন করিডোর স্থাপিত হচ্ছে বলেও জানান আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, এর ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।
তিনি জানান, একই সময়ে বাংলাদেশ ও ভারত নতুন রেলরুটটি নির্মাণের কাজ শুরু করবে। বাংলাদেশ অংশে ১০ দশমিক ১ কিলোমিটার ডুয়েলগেজ মেইন লাইন এবং ৪ দশমিক ২৫ কিলোমিটার ডুয়েলগেজ লুপলাইন নির্মাণ করা হবে। আর ভারতের আগরতলা অংশে ৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।

প্রকল্পের আওতায় তিনটি মেজর এবং ২০টি মাইনর ব্রিজ নির্মাণ করা হবে। ৫৬ দশমিক ৬১ একর ভূমি অধিগ্রহণের পাশাপাশি তিনটি স্টেশনে কম্পিউটারাইজড ইলেকট্রনিক সিগন্যালিং সিস্টেম স্থাপনেরও ব্যবস্থা থাকছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত