,

বুধবার সারাদেশে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

book20160816140610জঙ্গিবাদ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (১৭ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত একযোগে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন ছোটন বলেন, ধর্মান্ধতা ও উগ্র মৌলবাদের উত্থানের কারণে সম্প্রতি কতিপয় যুবক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাদেরকে ধর্মের দোহাই দিয়ে অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে। জীবনের প্রতি বিমুখ এসব তরুণরা জীবনকে উপলব্ধি করতে ব্যর্থ। তারা মানবিক বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে। ভয়ঙ্কর এ আগ্রাসন থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। তা না হলে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হবে না।

সংগঠনের অন্যান্য কর্মসূচি হলো- ২০ আগস্ট জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেট বিভাগে সাংগঠনিক সফর। বিপথগামী তরুণ ও যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকাশনা প্রচার ও বাজারজাতকরণের ব্যবস্থা। ৬৪ জেলার সেরা স্কুলগুলোতে পর্যায়ক্রমে বই মেলার আয়োজন করা।

এছাড়া, সংগঠনের পক্ষ থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন পেশাজীবীদের সাথে নিয়ে সচেতনতামূলক নানা অনুষ্ঠান, সভা, সেমিনার, কর্মশালা আয়োজন করা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল খান, বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুব আলম মল্লিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা