,

বরফের টুকরো খাওয়া কি ক্ষতিকর?

photo-1471321321নিউজ ডেস্ক : অনেকেই বরফের টুকরো চিবাতে বা খেতে পছন্দ করেন। হয়তো প্রচণ্ড গরম থেকে এসে মুখে এক টুকরো বরফ রেখে চিবাতে শুরু করেন। আবার অনেকে মুখ শুকিয়ে যাওয়া কমাতে বরফের টুকরো চিবান। তবে বেশি বরফের টুকরো চিবানো কি ঠিক?

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

দাঁত

বরফ নিয়মিত চিবালে দাঁতের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এতে দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত হয়। এটি পরে দাঁতের ক্ষতি করে।

আয়রনের ঘাটতি

বরফ চিবানো অনেকের ক্ষেত্রে আয়রনের ঘাটতি তৈরি করতে পারে। তাই এ অভ্যাস ত্যাগ করাই ভালো।

বমি

সারাক্ষণ বরফ চিবালে পানিশূন্যতা ও বমি হওয়ার আশঙ্কা থাকে। এ রকম সমস্যা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অপুষ্টি

বরফ বেশি চিবালে ক্ষুধা কমে যায়। এতে খাওয়া কম হয় এবং এ থেকে অপুষ্টির শিকার হতে পারেন আপনি।

ডায়েট

অনেকে খাবার খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণের জন্য বরফ চিবান। এতে হয়তো ওজন কমে, তবে এ অভ্যাস পরবর্তী সময়ে শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা