,

যুক্তরাষ্ট্রে নতুন পরিচয়ে মোনালিসা

monalisaবিনোদন প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে নতুন এক পরিচয় পেয়েছেন দেশীয় নাটক-মডেলিংয়ের একসময়ের জনপ্রিয় মুখ মোনালিসা। সেটি হচ্ছে- বিখ্যাত ফরাসি ব্র্যান্ড সেফোরার সৌন্দর্য উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন তিনি। এটি মূলত প্রসাধনী ও সুগন্ধিসহ নারীদের নিত্যব্যবহার্য পণ্যের ব্রান্ড।

এ পদের মূল দায়িত্ব হলো বিক্রয় লক্ষ্য পূরণের সময় গ্রাহক সেবা প্রদান ও তাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা। এর অংশ হিসেবে গ্রাহকদের মধ্যে প্রসাধন এবং ত্বকের যত্ন তুলে ধরার দায়িত্ব পালন করবেন মোনালিসা।

বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত মোনালিসা। ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘নতুন দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। রঙ ও নানান ব্র্যান্ড নিয়ে কাজ করার সুযোগ এসেছে। কী দারুণ! জীবনে অভিজ্ঞতা থেকে অনেক কিছু অর্জন করেছি। পথ চলতে চলতে অসাধারণ কিছু মানুষের দেখা পেয়েছি যারা সত্যিকার অর্থেই উৎসাহব্যঞ্জক ও পরিণত। তাদের সান্নিধ্য আমার সামর্থ্য ও শিল্পদক্ষতাকে পরিণত করেছে। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আমি উচ্ছ্বসিত। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে মুখিয়ে আছি।’

সেফোরা হলো ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ফরাসি প্রসাধনী প্রতিষ্ঠান। রূপসজ্জা, ত্বকের যত্ন, শরীর, সুগন্ধি, নখের রঙ ও চুলের যত্নের প্রায় ৩০০টি ব্র্যান্ড রয়েছে তাদের।

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর পর গেল ৫ এপ্রিল আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন মোনালিসা। তার দেশে ফিরে আসায় মিডিয়াসংশ্লিষ্ট অনেকে এবং তার ভক্তরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। দুই মাস তিনি পুরোদমে ব্যস্ত ছিলেন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে। তা দেখে সবাই ভেবেছিলেন মোনালিসা হয়তোবা আবার ফিরে এসেছেন শোবিজে। তবে দুই মাস দেশে থাকার পর ১১ জুলাই আবারো আমেরিকা ফিরে যান তিনি। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা