,

জেনে নিন কলার যত স্বাস্থ্য উপকারিতা

25377-boroঅনলাইন ডেস্ক : সবচেয়ে জনপ্রিয়, পরিচিত এবং সস্তা একটি ফল হল “কলা”। সহজলভ্য এই ফলটির পুষ্টিগুণ অনেক। সকালের নাস্তায় কী ফল খেলে ভালো হয় এটা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। সকালের নাস্তায় হোক কিংবা বিকেলের নাস্তায় ফল খাওয়ার জন্য কলা একটি আর্দশ ফল। কলায় রয়েছে ভালো মাত্রার ক্যালরি, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, খনিজ লবণ আরোও অনেক পুষ্টি উপাদান। প্রতিদিন একটি কলা আপনার অনেকগুলো স্বাস্থ্য সমস্যা দূর করে দেবে।

১। ওজন হ্রাস:-
অনেকে মনে করেন কলা ওজন বৃদ্ধি করে। এটি ভুল ধারণা। একটি ছয় ইঞ্চি কলায় ৯০ ক্যালরি থাকে। এটি আঁশযুক্ত খাবার হওয়ায় সহজে হজমযোগ্য। খাবার খাওয়ার আগে একটি কলা খেয়ে ফেলুন। এটি আপনার বেশি খাওয়া প্রতিরোধ করবে।

২। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ:-
উচ্চ রক্তচাপের মূল কারণ সোডিয়ামের অনিয়ন্ত্রিত পরিমাণ। কলাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে যা শরীরের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। শরীরে পটাসিয়াম এবং সোডিয়ামে অসামঞ্জস্য দেখা দিলে রক্তচাপ বৃদ্ধি পেয়ে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে চাইলে প্রতিদিন সকালে একটি কলা খাওয়ার অভ্যাস তৈরি করুন।

৩। বুক জ্বালাপোড়া দূর:-
কলা বুক জ্বালাপোড়া দূর করতে বেশ কার্যকর। কলাতে প্রোটিয়েজ ইনহিবিটর আছে যা পাকস্থলীর আলসার সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূর করে নিয়মিত কলা খাওয়ার কারণে এটি পাকস্থলীতে ঘা হওয়া প্রতিরোধ করে।

৪। পিএমএস নিয়ন্ত্রণ:-
কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬ আছে যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। যা পিএমএস PMS( Premenstrual syndrome)কমাতে ইতিবাচক প্রভাব ফেলে থাকে। এটি মাসিকের সময়কাল পেট ব্যথা, বুক ব্যথা দূর করে থাকে। তাই এইসময় নিয়মিত কলা খাওয়া উচিত।

৫। হার্ট সুস্থ রাখতে:-
উচ্চ আঁশযুক্ত কলা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। University of Leeds in UK এর মতে উচ্চ আঁশযুক্র কলা হৃদরোগ হওয়া ঝুঁকি হ্রাস করে। প্রতিদিন খাদ্য তালিকায় একটি কলা রাখুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা