,

শাহজালালে লাগেজ কাটার সময় ধরা খেল ৪ কর্মী

195558airport_kalerkantho_picএয়ার অ্যারাবিয়ার একটি বিমান থেকে লাগেজ কেটে মালামাল চুরির সময় চারজনকে আটক করেছে শাহজালাল বিমানবন্দরের আর্ম ফোর্সড ব্যাটালিয়ান পুলিশ। জানা গেছে, আজ সোমবার সকাল ১০টার দিকে  এয়ার অ্যারাবিয়ার  জি নাইন-৫১৮ ফ্লাইটটি অবতরণের পর লাগেজ নামানোর সময় জিসান ও ইসরাফিল নামের দুইজন এয়ার অ্যারাবিয়ার ট্রাফিক সহযোগী লাগেজ কেটে মোবাইলফোন বের করে।  এ সময়  আর্মড ফোর্সড ব্যাটালিয়ান পুলিশ দুইজনকে হাতে নাতে আটক করে।  জানা যায়, লাগেজ কাটার সময় বাংলাদেশ বিমানের জিয়াউর রহমান, নজরুল নামের দুইজন ট্রাফিক সহযোগী বিষয়টি দেখলেও তারা চুপচাপ ছিল।   বিমানবন্দরের নিয়ম অনুযায়ী এরকম ঘটনা দেখলে সাথে সাথে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তকে জানানো। কিন্তু তারা সেটা করে নি। পুলিশ চারজনকেই আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এর মধ্যে এয়ার অ্যারাবিয়ার জিসান ও ইসরাফিলকে ১ বছর ও  জিয়াউর রহমান ও নজরুলকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা