,

নতুন ছয়টি রুটে চলবে বাংলাদেশ বিমান

 
নিজস্ব প্রতিবেদক : নতুন ছয়টি রুটে চলবে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’। এর মধ্যে পাঁচ রুটের ফ্লাইট চলতি অর্থবছরের শীতকালীন সময়সূচিতে চালু করার পরিকল্পনা নিয়েছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের শীতকালীন সময়সূচিতে চীনের গুয়াংজু, শ্রীলঙ্কার কলম্বো, মালদ্বীপের মালে, ভারতের দিল্লি ও হংকং রুটে বিমানের ফ্লাইট সমপ্রসারণের পরিকল্পনা করা হয়েছে। আর জাপানের টোকিওতে ব্যবসায়িক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।

1459257366

উড়োজাহাজ সংগ্রহ ও ব্যবসায়িকভাবে লাভজনক মনে হলে ২০১৭ সালে গ্রীষ্মকালীন সময়সূচিতে টোকিও রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের।

সমপ্রতি বিমান বহরে যুক্ত হওয়া ১৬২ সিটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ও ‘মেঘদূত’ দিয়ে নিকট গন্তব্যের এসব রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নতুন রুটগুলোর মধ্যে গুয়াংজুতে ফ্লাইট সম্প্রসারণের প্রাথমিক ধাপে বাজার জরিপের কাজ শেষ হয়েছে। বিমানের করা জরিপে সম্ভাব্য রুটটিকে লাভজনক উল্লেখ করা হয়েছে।

নতুন রুট চালুর বিষয়ে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সব গন্তব্যের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। কমিটি এ বিষয়ে প্রতিবেদনও জমা দিয়েছে। এ নিয়ে বিমানের পরিচালনা পর্ষদের বৈঠক হয়েছে। সহসাই রুটগুলো চালু করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা