,

টেস্টে সেরা পাঁচে ইউনিস খান

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্টে সিরিজের প্রথম তিনটিতে নিজের ছায়া হয়ে রয়েছিলেন ইউনিস খান। সেঞ্চুরি তো দূরের কথা একটি হাফসেঞ্চুরির দেখাও পাননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলের দুঃসময়েও তার দায়িত্বহীন ইনিংসের পর সমালোচনার ঝড় উঠে।
তবে সিরিজের চতুর্থ টেস্টে ব্যাট হাতে যেন দপ করেই জ্বলে উঠলেন ইউনিস খান। দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও পঞ্চম অবস্থানে নেমে বিস্ময়কর এক ইনিংস খেলেন তিনি।

Pakistan v Australia - 1st Test Day One

নিজের সেরাটার প্রমান দিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ডবল সেঞ্চুরি তুলে নেন তিনি। আর তার চমৎকার ইনিংসের উপর ভিত্তি করে ওভাল টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে মিসবাহ এন্ড কো:।

ডবল সেঞ্চুরির মধ্য দিয়ে দলকে জিতিয়ে সিরিজ হারের হাত থেকে রক্ষা করেছেন ইউনিস। সেই সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও অনেক দূর এগিয়ে গেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরির পুরস্কার স্বরূপ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে ফিরলেন ইউনিস খান।

ইংল্যান্ড সফরটি পঞ্চম স্থানে থেকে শুরু করলেও টানা তিন টেস্টে ব্যর্থতার পর এজবাস্টন টেস্ট শেষে ১১ নম্বরে চলে যান ইউনিস। তবে ওভাল টেস্টের প্রথম ইনিংসের ২১৮ রান তাকে আবারো নিয়ে গেল পঞ্চম স্থানে। এ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া সাফল্যের মধ্য দিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছেন ভারতের আজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ডের রস টেইলরও পাঁচ ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছেন। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ছয় ধাপ এগিয়ে ২৬ তম অবস্থানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা