,

চোখ দান করবেন কৃতি

 

বিনোদন ডেস্ক : এর আগে সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নিজের চোখ দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার মরণোত্তর চোখ দান করার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী কৃতি স্যানন।

1463513115561

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিনেত্রী মনে করেন চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখতে পাওয়াটা একটা আশীর্বাদ। সে কারণেই নিজের চোখ দান করার ইচ্ছা করেছেন তিনি। পাশাপাশি এ অভিনেত্রী অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহীত হতে বলেছেন।

এ বিষয়ে কৃতি বলেন, ‘এই ইচ্ছা আমার অনেক আগে থেকেই। আমি মনে করি সুন্দর পৃথিবীর সৌন্দর্য দেখতে পাওয়াটা আশীর্বাদের। কেউ যদি আমার মৃত্যুর পর সেই চোখ দিয়ে এই পৃথিবী দেখতে পায় তাহলে সেটি খুবই ভালো একটি ব্যাপার। আমি চাই মানুষ চোখ দান করার ব্যাপারে উৎসাহীত হোক।’

কৃতি স্যানন অভিনীত সর্বশেষ সিনেমা দিলওয়ালে। বর্তমানে রাবতা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা