,

মারাই গেল ‘বঙ্গ বাহাদুর’

 

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ীতে ভারতের আসাম থেকে বানের জলে ভেসে আসা বন্যহাতি ‘বঙ্গ বাহাদুর’ মারা গেছে।ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বঙ্গ বাহাদুর মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Elephant1471314335
তিনবার চেতনানাশক ওষুধ প্রয়োগের পর নিস্তেজ হয়ে যাওয়া হাতিটি মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মারা যায়। গত বৃহস্পতিবার দুপুরে প্রথম দফায় বঙ্গ বাহাদুরকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে পায়ে ও শরীরে শিকল-দড়ি দিয়ে একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। শনিবার বেলা ১১টার দিকে ‘বঙ্গ বাহাদুর’ শিকল আর দড়ি ছিঁড়ে কাছের একটি জলাশয়ে নেমে যায়।

গত রোববার দ্বিতীয় দফায় বঙ্গ বাহাদুরকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়। কিন্তু ওষুধের মাত্রা কম হওয়ায় হাতিটির অচেতন হতে দেরি হয়। পরে আবারো চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়। কিছুক্ষণ পর হাতিটি ঝিমিয়ে পড়ে।

শিকল ছেঁড়ার ভয়ে তাকে পর্যাপ্ত খাবার দেওয়া হয়নি। ফলে হাতিটি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সোমবার বঙ্গ বাহাদুর কাদার মধ্যে পড়ে ছিল।

উল্লেখ্য, গত ২৬ জুন বানের জলে ভেসে ভারতের আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে বুনো হাতিটি। কুড়িগ্রামের রৌমারীতে ৯ জুলাই পর্যন্ত ছিল । এরপর ১০ জুলাই থেকে গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং সর্বশেষ জামালপুর পর্যন্ত চষে বেড়ায় হাতিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা