,

কলম্বোয় শ্রীলংকা-অস্ট্রেলিয়া সমানে সমান

Sri Lanka's bowler Rangana Herath, right bottom, unsuccessfully appeals for the wicket of Australia's Mitchell Marsh during the third day of their third test cricket match in Colombo, Sri Lanka, Monday, Aug. 15, 2016. (AP Photo/Eranga Jayawardena)
স্পোর্টস ডেস্ক : নিজেদের মাটিতে ইতিমধ্যে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে দিয়েছে স্বাগতিক শ্রীলংকা। অবিশ্বাস্য এক সিরিজ জয়ের পর তৃতীয় টেস্টে শ্রীলংকা নেমেছে শুধু নিয়রক্ষার লড়াইয়ে। যদিও অস্ট্রেলিয়ার কাছে এই টেস্টটি মানরক্ষার। এমন একটি টেস্টের তিনদিন পার হয়ে গেলেও কেউ কারও ওপর এখনও পর্যন্ত আধিপত্য বিস্তার করতে পারেনি।

তৃতীয় দিন শেষে বলতে হয়, আক্ষরিক অর্থেই সমানে সমান রয়েছে দুই দল। দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে শ্রীলংকার করা ৩৫৫ রানের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও দুই সেঞ্চুরিতে করে ৩৭৯ রান। লিড মাত্র ২৪ রানের। যদিও অস্ট্রেলিয়ার লিড পার হওয়ার আগেই ১টি উইকেট হারিয়ে বসেছে শ্রীলংকা। দিলরুয়ান পেরেরাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। তৃতীয় দিন শেষে শ্রীলংকার রান ১ উইকেটে ২২। এখনও ২ রান পিছিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে। উইকেটে রয়েছেন দিমুথ করুণারত্নে এবং কুশল সিলভা।

এর আগে তৃতীয় দিন সকালে ১ উইকেটে ১৪১ রান নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান শন মার্শ এবং স্টিভেন স্মিথ। দু’জনই শেষ পর্যন্ত পেলেন সেঞ্চুরির দেখা। ১৩০ রান করে আউট হন শন মার্শ। ১১৯ রান করেন স্টিভেন স্মিথ। এছাড়া মিচেল মার্শ করেন ৫৩ রান।

এছাড়া আর কোন ব্যাটসম্যানই লংকান স্পিনার রঙ্গনা হেরাথের সামনে দাঁড়াতে পারেননি। ৮১ রান দিয়ে একাই ৬ উইকেট নেন হেরাথ। ২ উইকেট নেন দিলরুয়ান পেরেরা। ১টি করে উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা এবং সুরঙ্গা লাকমাল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট ৩৭৯ রানে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা