,

দুই শিক্ষার্থীকে বাঁচিয়ে মারা গেলেন উদ্ধারকারী

145180_119নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডায় দামাইখালে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী এক পিকআপ চালক মারা গেছেন। তার নাম সারোয়ার (৩০)। সোমবার দুপুরে পাঁচখোলা তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার ওসি এম আব্দুল জলিল জানান, বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পানিতে ফুটবল দিয়ে খেলছিলেন। এ সময় ফুটবল খালের পানির গভীর অংশে চলে যায়। সাব্বির হোসেন ও সাজ্জাদ হোসেন শুভ নামে দুই শিক্ষার্থী বলটি আনতে গেলে তারা ডুবে যাওয়ার উপক্রম হয়। এতে তারা বাঁচার জন্য চিৎকার দেয়। খালের পাশে সারোয়ার তার পিকআপটি এনে পানি দিয়ে পরিষ্কার করছিলেন। শিক্ষার্থীদের চিৎকার শুনে তিনি পানিতে ঝাঁপিয়ে পড়ে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পাড়ে আনেন। এরপর তিনি ফুটবল আনতে পানির গভীর অংশে গেলে তলিয়ে যান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বলেন, দুপুরে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি ডুবুরি ইউনিট খালের পানিতে তল্লাশি করে। বিকাল সাড়ে চারটার দিকে তারা সারোয়ারের লাশ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে