,

বাংলাদেশের সঙ্গে গ্যাস পাইপলাইনে যুক্ত হবে ভারত ও মিয়ানমার

0DE4ABDB-E7B0-49DF-804E-356402E92613নিউজ ডেস্ক : ছয় হাজার ৯০০ কিলোমিটার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সংযুক্ত হবে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য। ভারত সরকার এই সুদীর্ঘ গ্যাস পাইপলাইন বসানোর উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে।

তেল ও গ্যাস বিষয়ক ভারতে বহুজাতিক প্রতিষ্ঠান ওএনজিসির নির্বাহী পরিচালক এস সি সনির বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

শনিবার এস সি সনি সাংবাদিকদের বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য হাইড্রোকার্বন ভিশন ২০৩০ প্রকল্পের অধীনে ছয় হাজার ৯০০ কিলোমিটার পাইপ লাইন বসানো হবে। এর মাধ্যমে যুক্ত হবে বাংলাদেশের চট্টগ্রাম, মিয়ানমারের সিতুই এবং ভারতের শিলিগুড়ি ও দুর্গাপুরসহ বেশির ভাগ উত্তর-পূবাঞ্চলীয় রাজ্য।

এস সি সনি বলেন, বর্তমানে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো সুযোগ না থাকায় ভারতের উত্তর-পূবাঞ্চলের বিপুল গ্যাস পুড়ে নষ্ট হয়। বিচ্ছিন্ন ও ছোট গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস বেচার নীতি বিক্রয়কারীর পক্ষে ছিল। তাই ওএনজিসি এবং ওয়ান ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো এই গ্যাস বিক্রি করতে পারত না। সনি বলেন, পরিকল্পনা হলো গ্যাস অন্য কোথাও উৎপাদনের জন্য নিয়ে নেওয়া।
যৌথভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) টার্মিনাল প্রকল্প স্থাপনের জন্য চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের মধ্যে (আইওসি) চুক্তি স্বাক্ষরিত হয়। বন্দরনগরী চট্টগ্রামের এই প্রকল্প ভারতের উত্তর-পূবাঞ্চলের গ্যাস পাইপে সরবরাহের ক্ষেত্রে সহায়তা করবে।

এস সি সনি বলেন, আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) এবং বিপিসির মধ্যে ক্রয়-বিক্রয় চুক্তি হয়েছে, যার লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত পাইপ লাইন স্থাপন। এই পাইপ লাইনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে হাই স্পিড ডিজেল (এইচএসডি) সরবরাহ করা হবে।

ইকোনমিক টাইমস জানায়, গত বছর জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার আলোচনায় এসব বিষয় উঠে আসে। পরে যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের বিষয় চূড়ান্ত করতে নিজ নিজ দেশের কর্মকর্তাদের নির্দেশ দেন দুই নেতা। এই যৌথ উদ্যোগের কোম্পানিই পাইপলাইন তৈরি ও নিয়ন্ত্রণের কাজ করবে।

এস সি সনি বলেন, গত সপ্তাহে আসাম রাজ্যের গুয়াহাটিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের শেষে দ্বিতীয় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আগরতলায়। এসব বৈঠকের লক্ষ্য হলো বাংলাদেশে, মিয়ানমার ও ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাস, এলপিজি ও এইচএসডি পরিবহনের লক্ষ্যে পাইপ লাইন তৈরির বিষয় চূড়ান্ত করা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে