,

শাকিব-মাহির ‘আমার প্রতিজ্ঞা’

photo-1471257333বিনোদন প্রতিবেদক : পরিচালক বদিউল আলম খোকনের ২৭টি সিনেমায় টানা অভিনয় করছেন শাকিব খান। ঢালিউডি ছবির এই সুপারস্টারকে নিয়ে এবার নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন এই পরিচালক। ছবির নাম ‘আমার প্রতিজ্ঞা’। শাকিবের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন মাহি। এর আগে পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে জুটি বেধে কাজ করেছিলেন তাঁরা। আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন বদিউল আলম খোকন। সিনেমাটির গল্প লিখছেন কাশেম আলী দুলাল।

পরিচালক বদিউল আলম খোকন বলেন, “আমার ক্যারিয়ারের বেশির ভাগ ছবি শাকিব খানকে নিয়ে করেছি। প্রতি বছর ঈদে আমি বিগ বাজেটের ছবি করে থাকি। এই বছরের দুটি ঈদে আমার কোনো ছবি যাচ্ছে না। এর আগে শাকিব খানের বিগ বাজেটের বেশির ভাগ ছবিই আমি করেছি। এবার শাকিব খানকে নিয়ে নতুন ছবি শুরু করছি। ছবির নাম ‘আমার প্রতিজ্ঞা’। শাকিব খানের সাথে জুটি বেধে কাজ করবেন মাহি। এরই মধ্যে শিল্পী চূড়ান্ত করা হয়েছে। শুটিং নভেম্বরের দিকে শুরু করার কথা রয়েছে।”

পরিচালক আরো বলেন ‘আমি সব সময়ই বাংলাদেশের বাংলা ছবির পক্ষের মানুষ। আমি কখনও যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে পারব না। এরই মধ্যে আমার সাথে বেশ কয়েকজন প্রযোজক বসেছেন। কিন্তু বনিবনা হয়নি। তাঁরা কলকাতার ছবি বানিয়ে আমাদের দেশে চালাতে চান, আসলে নামমাত্র যৌথ প্রযোজনা। আমি কখনো দেশের চলচ্চিত্রের সাথে বেঈমানি করতে পারব না। আর যাঁরা করছেন এক সময় তাঁদের চেহারা মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে। তাঁরা মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারবেন না।’

খোকনের পরিচালনায় শিগগিরই ‘হারজিৎ’ সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি, বিপরীতে রয়েছেন সজল। খোকন-শাকিবের শেষ সিনেমা ‘রাজাবাবু’ মুক্তি পায় ২০১৫ সালের ঈদুল আজহায়। অন্যদিকে পি এ কাজল পরিচালিত মাহি-শাকিবের সিনেমা ‘ভালোবাসা আজকাল’ মুক্তি পায় বছর তিনেক আগে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা