,

এবার নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভাঙতে চান বোল্ট

25335-boroস্পোর্টস ডেস্ক : ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেও রেকর্ড করতে পারেননি উসাইন বোল্ট। সামনে ২০০ মিটারে সোনা জেতার পাশাপাশি ভাঙতে চান নিজেরই গড়া বিশ্ব রেকর্ড।

রিও অলিম্পিকের নবম দিনে সোমবার বাংলাদেশ সময় সকাল সাতটা ২৫ মিনিটে আসরের সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্ট ১০০ মিটারে ৯.৮১ সেকেন্ডে দৌড় শেষ করেন জ্যামাইকার এই গতি দানব। তৃতীয়বারের মতো অলিম্পিকে তিনটি সোনা জিততে রিওতে পাড়ি জমানো বোল্ট ২০০ মিটারে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যের কথা জানান।

তিনি বলেন, অলিম্পিকে বাকি সময়ে যা হতে যাচ্ছে তা ভেবে আমি রোমাঞ্চিত। সত্যিই আমি ২০০ মিটারে বিশ্ব রেকর্ড চাই। সেমি-ফাইনালের পর যদি রাতে ভালো বিশ্রাম নিতে পারি তাহলে সম্ভবত এটা আমি করতে পারি।

অনেক আগে থেকেই ২০০ মিটারে নিজের বিশ্ব রেকর্ড ভাঙার ঘোষণা দিয়ে আসছেন বোল্ট। গত সপ্তাহে এবারের অলিম্পিকে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আবারও ২০০ মিটারে ১৯ সেকেন্ডের কম সময়ে দৌড়ানোর লক্ষ্যের কথা জানান। ১০০ মিটারে টানা তৃতীয় সোনা পেলেও বার্লিনে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া বিশ্ব রেকর্ড ৯.৫৮ সেকেন্ডের ধারে কাছে দৌড়াতে পারেননি বোল্ট। ওই আসরেই ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা