,

বাদ যাচ্ছে বয়াম-মূলা-শিলপাটা!

1455079727-540x350নিজস্ব প্রতিবেদক : সমালোচনা মুখে পড়ে লিঙ্গ বৈষম্য সৃষ্টি করে এমন কিছু নির্বাচনী প্রতীক বাদ দেওয়ার চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত হলে পরবর্তী সময়ের ভোটে নারী প্রার্থীদের ক্ষেত্রে এসব প্রতীক আর ব্যালট পেপারে থাকবে না। পরিবর্তে নতুন প্রতীক দেবে ইসি।

সংরক্ষিত মহিলা পদের প্রতীকে কোনো পরিবর্তন আসছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, যেহেতু এর আগে এ বিষয়ে কিছু অভিযোগ ছিল তাই কিছু প্রতীক পরিবর্তন করে নতুন করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোও চূড়ান্ত নয়। আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সংরক্ষিত মহিলা পদে যে প্রতীকগুলো ছিল সেগুলো হলো- কেটলি, গ্লাস, পানপাতা, পিঞ্জর, টিস্যু বক্স, বয়াম, মূলা, মোড়া, শিলপাটা ও স্টিল আলমারি।

অপরদিকে এখন ইসির প্রস্তাবিত প্রতীকের মধ্যে রয়েছে- এনার্জি বাল্ব, কদম ফুল, কেটলি, গ্লাস, জিপ গাড়ি, পানপাতা, পিঞ্জর, বেহালা, চশমা ও স্টিল আলমারি। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা