,

মিনিটেই শনাক্ত করা যাবে হৃদরোগের কারণ

heart-attackpic_124076স্বাস্থ্য ডেস্ক : হৃদরোগের লক্ষণ আগে থেকেই চিহ্নিত করতে নতুন ইলেকট্রিক্যাল ইমোনো সেন্সর তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। তাদের দাবি, হার্ট অ্যাটাকের এক মিনিট আগেই ফলাফল জানাবে ওই সেন্সর।

গবেষকরা জানান, মানুষের মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে হৃদরোগ। আর এর ফলে হৃদরোগের দ্রুত এবং নির্ভরযোগ্য কারণ নির্ণয় করা জরুরি। নতুন এই পদ্ধতিতে কার্ডিয়াক ট্রপোনিন এল(সিটিএনএল)-এর মাত্রা পরিমাপ করবে। এটি এক ধরনের প্রোটিন যা হৃদপিণ্ডের পেশি দ্বারা রক্তে নিঃসৃত হয়। এতেই হার্ট অ্যাটাক হয়।

দক্ষিণ কোরিয়ার উলসান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের(ইউএনআইএসটি) গবেষক জেইসাং জাং বলেন, ‘অন্য যেকোনো সেন্সরের চেয়ে ভিন্নভাবে তৈরি করা হয়েছে নতুন এই ইমোনো সেন্সর। ইমোনো সেন্সরের এই নতুন ডিজাইন খুব দ্রুত হৃদরোগের মাত্রা নির্নয় করতে সক্ষম হবে।’

গবেষণায় বলা হয়েছে, মাত্র এক ফোঁটা রক্ত ব্যবহার করে ইমোনো সেন্সর হার্ট অ্যাটাকের জন্য দায়ী রক্তরস(ব্লাড সিরাম)’র প্রোটিন চিহ্নিত করতে সক্ষম হবে। আর এই ফলাফল পাওয়া যাবে মাত্র এক মিনিটেই।

ইউএনআইএসটি’র আরেক গবেষক চ্যাং হু হান বলেন, এক ফোঁটা রক্তরসে সিটিএনএলের মাত্রা নির্ণয় ভালোভাবে সম্ভব নয়। তবে আমরা বৈদ্যুতিক চাপ প্রয়োগ করে নির্দিষ্ট অংশের প্রোটিন আকর্ষণ করতে সক্ষম হয়েছি। ফলে সনাক্তকরণ সময় এবং সীমা চিহ্নিত করণে ব্যাপক উন্নতি হয়েছে। সূত্র: ডেকান ক্রনিক্যাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা