,

`ইট গার্ল` খেতাব জিতলেন প্রিয়াঙ্কা

Prinkaবিনোদন ডেস্ক : বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার যেন একাদশে বৃহস্পতি। একের পর এক সাফল্য আসছে তার। সেখানে হাত দেন সেখানেই যেন সোনা হয়ে যায়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাকশন সিরিজ `কোয়ান্টিকো`র জন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতা থেকে শুরু করে কয়েকটি আন্তর্জাতিক ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছেন এই বলিউড সুন্দরী। এবার তার ঝুলিতে যোগ হলো আরও একটি মুকুট।

এবার জিতেছেন হলিউডের মর্যাদাপূর্ণ `ইট গার্ল` খেতাব। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর আগে একই মুকুট পেয়েছিলেন হলিউডের নামকরা জেনিফার লরেন্স, হ্যালে বেরি, অ্যান হ্যাথাওয়ে, ক্রিস্টেন স্টুয়ার্টের মতো তারকারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন হারপার্স বাজার এই খেতাবটি দেয়। প্রতি বছর হলিউডে যাত্রা শুরু করা আলোচিত তারকাদের মধ্য থেকে একজনকে দেওয়া হয় `ইট গার্ল` খেতাব।

এ নিয়ে বেশ উচ্ছ্বসিত `মেরি কম` তারকা। টুইটারে তিনি লিখেছেন, `আমাকে হলিউডের `ইট গার্ল` নির্বাচিত করায় হারপার্স বাজারকে ধন্যবাদ।`

`কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমেও দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এ ছাড়া তার হাতে আছে হলিউডের `বেওয়াচ` ছবিটি। এতে তার সহশিল্পী ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রন। সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা