,

বয়সের আগেই চুল পেকে যাচ্ছে? তাহলে…

25347-boroঅনলাইন ডেস্ক : সৌন্দর্যের মাত্রা বাড়াতে চুলের ভূমিকা ব্যাপক৷ কিন্তু বয়েসের আগেই চুল পেকে যাওয়ার সমস্যায় পড়ে যান অনেকেই। তাতে সৌন্দর্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ ইদানীং এই সমস্যাটা খুব বেশি চোখে পড়ছে। তবে সঠিক যত্ন নিলে আপনি ঘরে বসেই চুল পাকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷ তাহলে চলুন জেনে নেওয়া যাক কয়েকটি টিপস-

তেল, মেথি ও আমলকীঃ-
এক কাপ নারকেল তেল, এক টেবিল চামচ মেথি গুঁড়ো আর দুই টেবিল চামচ আমলকী গুঁড়ো একসাথে মিশিয়ে একটি প্যানের মধ্যে নিয়ে অল্প আঁচে গরম করুন। তেল যখন আস্তে আস্তে বাদামী রঙ ধারণ করবে তখন সেটিকে নামিয়ে ভাল করে ঠাণ্ডা করে ছেঁকে রাখুন। এই মিশ্রনটি চুলের গোড়ায় এবং মাথার ত্বকে ভাল করে ম্যাসাজ করুন। ভালো ফল পেতে রাতেও এটিকে ব্যবহার করতে পারেন। সকালে উঠে চুল ভাল করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে করে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন৷

নিয়ম করে চুলের গোড়ায় তেল ম্যাসাজ করুনঃ-
সপ্তাহে অন্তত ২/৩ দিন তেল হাল্কা গরম করে মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। তেল চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুল পেকে যাওয়া প্রতিরোধে সাহায্য করে। আপনি চাইলে তেলে ভিটামিন ই ক্যাপস্যুলও ভেঙে মিশিয়ে নিতে পারেন।

শ্যাম্পু ও কন্ডিশনারের সঠিকভাবে ব্যবহার করুনঃ-
আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বাছাই করুন। খুশিমত যেকোন শ্যাম্পু ব্যবহার করবেন না। এবং শ্যাম্পু ব্যবহার করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। নাহলে চুলে রুক্ষতা এসে যায় যার ফলে চুল উঠে যাওয়ারও খুব সম্ভাবনা থাকে এবং চুলে পাক ধরে ও মাথায় টাক পড়ে যায়৷

মানসিক চাপ মুক্ত করুন নিজেকেঃ-
মানসিক চাপ খুব বেশি হলেও চুল পেকে যায় অল্প বয়সে। তাই মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করুন ও চুল পেকে যাওয়া থেকে রেহাই পান৷
এই টিপসগুলো মেনে চলুন আর নিজেকে করে তুলুন সুশ্রী ও সুন্দর৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা