,

বাংলাদেশের ক্রিকেটে ক্ষতির আশঙ্কায় মিসবাহ

Misbah-01স্পোর্টস ডেস্ক : ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট, ভাসছে উন্নতির জোয়ারে। সাকিব-মাশরাফি-তামিম-মুশফিকদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের হাত ধরে দিনকে দিন আরো পরিপক্ক হচ্ছে এদেশের ক্রিকেট। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারতসহ বড় দলগুলোকে বলে-কয়ে হারানোর ক্ষমতাও দেখিয়ে দিয়েছে টাইগাররা।

ঠিক এমন একটা অবস্থায় চলতি বছরের ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসতে দ্বিধাবোধ করছে। তবে বিসিবি আশাবাদী যে, ইংলিশরা আসবে। কিন্তু এভাবে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ যদি ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে না পারে, তাহলে টাইগারদের বড় ক্ষতিই হবে বলে জানান পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ও চতুর্থ টেস্ট ম্যাচে জয়ের পর বাংলাদেশে ইংল্যান্ডের সফর প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘এটা আসলে তাদের (ইংল্যান্ড) নিজস্ব সিদ্ধান্ত। একটি দল যখন ঘরের মাঠে খেলতে না পারে, সেটা ক্রিকেটের জন্য ভালো নয়। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে। বলতে পারেন, তারা ক্রিকেট পাগল। বাংলাদেশ যদি ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে না পারে, এটা তাদের ক্রিকেটের জন্য বড় ক্ষতিই হবে।` এমনটাই আশঙ্কা প্রকাশ করেন মিসবাহ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা