,

বঙ্গবন্ধু কোনো দলের নন, তিনি সর্বজনীন : সৈয়দ আশরাফ

@-ap-saiyad-asrafনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু সরকার কিংবা দলের একার সম্পত্তি নন, তিনি সর্বজনীন। দেশের ১৪ কোটি মানুষের মনের মণিকোঠায় তাঁর স্থান।

আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধুর মতো একজন নেতা ভবিষ্যতে আর এ দেশে জন্ম নেবে না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর নাম মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু ধীরে ধীরে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।

সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বজনীনভাবে শ্রদ্ধা জানাতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির জনক স্বাধীন বাংলার স্থপতি। কিছু কুলাঙ্গার ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। এ দেশে যতবার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, ততবারই বাঙালির হৃদয়ে দৃঢ়ভাবে স্থান করে নিয়েছেন তিনি।

এ সময় দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টায় রয়েছে সরকার। দ্রুতই তা কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা