,

কলম্বিয়াকে হারিয়ে সেমিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠের অলিম্পিক ফুটবলের অধরা সোনা জয়ের লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে নেইমারের ব্রাজিল। সাও পাওলোর অ্যারিনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে সেলেকাওরা।

neimar20160814090442-735x390

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে নেইমারের ব্রাজিল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১২ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে লিড এনে দেন গ্রুপ পর্ব খেলা তিন ম্যাচে গোল না পাওয়া নেইমার। প্রথমার্ধে আর কোন গোল না হোলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক শিবির।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় নেইমার-গ্যাব্রিয়েলরা। তবে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত। ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ২৩ বছর বয়সী লুয়ান। বাকি সময় আর কোন গোল না হলে জয়ের আনন্দ নিয়েই মাঠে ছাড়ে সেলেকাওরা। সেমিফাইনালে নেইমারদের প্রতিপক্ষ হন্ডুরাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা