,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের রক্তদান কর্মসূচি

Blood_220160810102106নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের ড্রিল শেডে নিজের রক্ত দেওয়ার মধ্য দিয়ে এ কর্সসূচির সূচনা করেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম রক্ত দিয়েছে। তারা আজ দেশের মানুষের জীবন বাঁচাতেও রক্তদানের জন্য প্রস্তুত।
রক্তদান কর্মসূচিতে পুলিশ সুপার ছাড়াও সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) রাজন কুমার দাসসহ ১০ পুলিশ সদস্য স্বেচ্ছায় এক ব্যাগ করে রক্ত দেন।
রক্তদান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সোনিয়া পারভীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা