,

১০০ মিটারে বোল্টের ‘হ্যাটট্রিক’

 

 

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ার সেরা টাইমিং করতে পারেননি বোল্ট, তবু ইতিহাস গড়েছেন। তার ট্র্যাকে নামা মানেই নিশ্চিত সোনা, তা আরেকবার প্রমাণিত হলো।

Bolth11471231779

সোমবার সকালে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন উসাইন বোল্ট। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয় করেন জ্যামাইকান তারকা। অলিম্পিকে ১০০ মিটারে যা বোল্টের ‘হ্যাটট্রিক’ সোনা। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয় করেন বোল্ট।

তবে নিজের পারফরম্যান্সে খুশি নন বোল্ট। বিবিসিকে দৌড় শেষ করে বোল্ট বলেন, ‘প্রত্যাশা ছিল আরো দ্রুত দৌড় শেষ করতে পারব। কিন্তু পারিনি। আমি জিতেছি- এ জন্য আমি খুশি। এখানে পারফর্ম করতে এসেছি। সেটাই করেছি।’

অন্যবারের চেয়ে এবার রিওতে বেশি সময় নিয়ে বোল্ট দৌড় শেষ করেন। ২০০৯ সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে টাইমিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। কিন্তু এবার রিও অলিম্পিকে বোল্ট দৌড় শেষ করেছেন ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে। লন্ডন অলিম্পিকেও ‘অলিম্পিক রেকর্ড’ গড়েন তিনি। ট্র্যাক শেষ করেন ৯.৬৩ সেকেন্ডে। রিও অলিম্পিকের আগে সর্বশেষ ট্র্যাকে নেমেছিলেন ২০১৫ বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেখানে দৌড় শেষ করেন ৯.৭৯ সেকেন্ডে। কিন্তু এবার রিওতে ০.০২ সেকেন্ড বেশি সময় নিয়ে সোনা জেতেন দ্রুততম মানব।

বোল্টের থেকে ০.০৮ সেকেন্ড বেশি সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। তৃতীয় হয়েছেন কানাডার অঁদ্রে দে গ্রাস। ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন কানাডার তারকা।

ক্যারিয়ারের সেরা টাইমিং গড়ার আরেকটি সুযোগ পাবেন বোল্ট। ২৯ বছর বয়সি বোল্ট গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসরে যাবেন। সে ক্ষেত্রে আরেকবার ১০০ মিটার ট্র্যাকে নামার সুযোগ তো পাচ্ছেন দ্রুততম গতি দানব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা