,

দুর্দান্ত জয়ের পর পাকিস্তানের জরিমানা

 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে হার তো দূরের কথা ড্র করলেও সিরিজ হারের ভয় ছিল পাকিস্তানের। নিজেদের বাঁচা-মরার সেই ম্যাচটিতে ব্যাটে বলে দারণ পারফরম্যান্সের মধ্য দিয়ে ২-২ ব্যবধানে সমতায় ফেরে মিসবাহ-উল-হকের দল।

pakistan1471265575

ওভাল টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জিতলেও জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানকে। স্লো ওভার রেটের জন্য দলটিকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ে টার্গেট ওভারের চেয়ে এক ওভার কম করার কারণে পাকিস্তান দলকে জরিমানার আওতায় আনেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৫.১ লঙ্ঘন হওয়ায় পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ ও অধিনায়ক মিসবাহ-উল-হককে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
পরবর্তী ১২ মাসের মধ্যে টেস্টে পাকিস্তান একই অপরাধ করলে আর মিসবাহ অধিনায়ক থাকলে পরের এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি। চার ম্যাচ সিরিজে ২-২ ব্যবধানের মধ্য দিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি পাকিস্তানের। আগের তৃতীয় অবস্থানে রয়েছে দলটি।

টেস্টের লড়াই শেষে এবার সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সফরকারী পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা