,

তুরস্কের ইস্তাম্বুলে আদালতে পুলিশের অভিযান

 

আন্তর্জাতিক ডেস্ক :ইস্তাম্বুলের আদালতের তিনটি কমপ্লেক্সে পুলিশী অভিযান চালানো হয়েছে।
এই অভিযানের আগে তুর্কী সরকারের ১৭৩ জন কৌঁসুলি ও অন্যান্য আদালত কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
অভিযানের সময় কিছু অফিস ভবনে তল্লাশি চালানো হয়।
সেখান থেকেও কিছু লোককে তুলে নিয়ে যাওয়া হয়।

160717113820_turkey_coup_640x360_afp_nocredit
পুলিশ বলছে, আটক ব্যক্তিদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের সন্দেহ, এরা সবাই তুরস্কের সম্প্রতি ব্যর্থ অভ্যুত্থানের রূপকার যুক্তরাষ্ট্র-প্রবাসী ধর্মীয় নেতা ফাতুল্লাহ গুলেনের অনুসারী।কিন্তু মি. গুলেন বরাবরই তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে এসেছেন।
তুর্কী সরকার এখন চায় যে যুক্তরাষ্ট্র সরকার মি. গুলেনকে তাদের হাতে তুলে দিক।

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের ঠিক এক মাসের মধ্যে অন্তত ২৩ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিংবা আটক করা হয়েছে।
৮০ হাজার কর্মচারীকে ছাঁটাই অথবা বা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পশ্চিমা সরকারগুলো অভিযোগ করছে যে তুরস্কে এখন শুদ্ধি অভিযান চলছে।
কিন্তু তুর্কী সরকার সেই অভিযোগ মেনে নিতে রাজি না।
তাদের বক্তব্য, যাদের আটক করা হয়েছে তাদের সাথে গুলেনপন্থী নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে।
কিন্তু সমালোচকরা বলছেন, তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় শুদ্ধি অভিযানে এরদোয়ান সরকার তার বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে