,

টাইগারই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’র নায়ক

বিনোদন ডেস্ক : স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সাফল্যের পর এর সিক্যুয়েল নির্মাণ করছেন করণ জোহর। সিনেমাটিতে কে অভিনয় করবেন তা নিয়ে এর আগে অনেক গুঞ্জন শোনা গেছে।অবশেষে এর পরিচালক এবং অভিনেতার নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছেন প্রযোজক করণ।

tiger_karan1471243724

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় এ ঘোষণা দেন করণ। এক টুইটে তিনি লেখেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা, টাইগার শ্রফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু পরিচালনা করবেন পুনিত মালহোত্রা।’

২০১২ সালে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুন ধাওয়ানকে নিয়ে স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্মাণ করেছিলেন করণ জোহর। এবার তিনি টাইগার শ্রফকে বেছে নিয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে টাইগারের নাম ঘোষণা করা হলেও অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন তা এখনো ঠিক হয়নি।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার এবং সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানকে দেখা যাবে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা