,

সাগরে পড়েও বেঁচে রইলেন ৩৮ ঘণ্টা

 

 
আন্তর্জাতিক ডেস্ক : এক চীনা নারী প্রমোদ ভ্রমণে গিয়ে জাহাজ থেকে সাগরে পড়ে যান। পানির সঙ্গে ৩৮ ঘণ্টা বেঁচে থাকার লড়াই শেষে তাকে উদ্ধার করেন জেলেরা।চীনের সাংহাইয়ের এই নারীর ডাক নাম ‘ফ্যান’ এবং চীনা গণমাধ্যমে শুধু এ নামই উল্লেখ করা হয়েছে।বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

China1471260501
প্রমোদ জাহাজের চার তলা থেকে সাগরে পড়ে যান ফ্যান। এ উচ্চতা সাততলা ভবনের সমান। সাগরে পড়ে বাঁচার লড়াই চালিয়ে গেছেন অদ্যমভাবে। ৩১ বছর বয়সি ফ্যান আহত হন। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।

চীনের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দি রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির একটি প্রমোদ জাহাজে করে সাংহাই থেকে দক্ষিণ কোরিয়া ও জাপানে ভ্রমণে যাচ্ছিলেন ফ্যান ও অন্যরা। সে সময় দুর্ঘটনাক্রমে সাগরে পড়ে যান তিনি। পরে একটি মাছধরার নৌকা এসে তাকে উদ্ধার করে।

ফ্যানের বাবা-মা তার সঙ্গে একই জাহাজে ছিলেন। ফ্যান সাগরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা তারা বিষয়টি জানতে পারেন। তবে শেষ পর্যন্ত মোবাইল ফোনে ফ্যানের সঙ্গে তাদের যোগাযোগ হয়। তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না, তাদের মেয়ে সাগরে পড়েও এত সময় পর বেঁচে আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা