,

ব্রাহ্মণবাড়িয়ার স্কুলে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন

Brahmanbaria_Shok-bg20160815162700আমিরজাদা চৌধুরী :  ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার আইডিয়েল হাই একাডেমিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ কর্নারের উদ্বোধন করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ওই বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী মহল ইতিহাস থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু এই হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস আরও বেশি শক্তিশালী হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের মাধ্যমে এ প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শহিদুল ইসলাম।

আলোচনায় অংশ নেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন, কাজীপাড়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মো. শরীফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) রাজন কুমার দাস, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সোনিয়া পারভীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা