,

তথাকথিত জঙ্গি উত্থান স্তব্ধ করে দেব : নাসিম

photo-1471245413নিউজ ডেস্ক : দেশে জঙ্গিদের তথাকথিত উত্থানকে স্তব্ধ করে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর নাসিম এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হওয়ার পর আজকে নতুন চক্রান্ত শুরু হয়েছে বিভিন্নভাবে, আপনারা জানেন। একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তাকে বাধাগ্রস্ত করার জন্য আজকে তথাকথিত জঙ্গির উত্থান করানোর চেষ্টা হচ্ছে—এই ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড করা হয়েছে। এবং যার মদদদাতা হচ্ছে, কোনোভাবেই অস্বীকার করা যাবে না, বিএনপি নেত্রী খালেদা জিয়া। তিনি প্রকাশ্যে এদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। তিনি আজকে যে চক্রান্ত করেছেন ইনশাআল্লাহ আমরা সেই চক্রান্ত প্রতিহত করছি, করার চেষ্টা করছি। এবং জঙ্গির তথাকথিত উত্থানকে আমরা স্তব্ধ করে দিতে পারব।’

বঙ্গন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকীতে ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা