,

নিরাপত্তার জন্য সব সময় একটি হাতুড়ি সঙ্গে রাখতেন বিপাশা

Bipasha-bg20160429164737বিনোদন ডেস্ক: ক্যারিয়ার শুরুর দিনগুলো মোটেও সুখকর ছিল না তার বলিউড তারকা বিপাশা বসুর। সিনেমা জগতে পা রাখার শুরুর সময়টা অনেক সংগ্রাম করতে হয়েছিল তাকে। অভাব-অনটন ছিল সে সময়ের নিত্যসঙ্গী।

জীবনধারণের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছিল বিপাশাকে। সে সময় পাশে সাবেক প্রেমিক ডিনো মারিয়া ছিলেন। তাদের প্রেমের কথা ভারতীয় গণমাধ্যমে প্রথমে প্রকাশ না পেলেও মহেশ ভাটের ‘রাজ’ ছবিতে কাজ করতে গিয়ে জানাজানি হয়।

মুম্বাইতে তখন ডিনোর হাত ধরেই পথ চলতেন বিপাশা। সুখ-দুঃখ ভাগ করে নিতেন দুজন। পরে সে সম্পর্ক না টিকলেও এখনও ডিনোকে সঙ্গী করে কাটানো জীবনের কষ্টের মুহূর্তের কথাগুলো মনে পড়ে বিপাশার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সময়ে নিজের নিরাপত্তার জন্যে সব সময় একটি হাতুড়ি সঙ্গে রাখতেন। একটি বালিশও সঙ্গে রাখতেন। কারণ মাঝে মাঝেই তিনি ক্যাবে ঘুমিয়ে পড়তেন।

বিপাশা আরও বলেন, ক্যারিয়ারের শুরুতে যাত্রাপথ খুব কঠিন ছিল। কিন্তু বাবা-মাকে জানাতাম না কিছুই। তখন বেশ কিছুদিন এমনও গেছে যখন খাবার কেনার জন্য টাকাও থাকতো না। শুধু কলা খেয়েই কাটিয়েছি বহুদিন। ডিনোর সঙ্গে ১০ টাকা দিয়ে এক থালা খাবার কিনে ভাগ করে খেতাম। সেসব দিনগুলোর কথা মনে পড়লে চোখের জল ধরে রাখতে পারি না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে