,

আশরাফুলের ফেরা নিয়ে যা বললেন তামিম!

6স্পোর্টস ডেস্ক : দীর্ঘ তিন বছরের সাজা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গত শনিবার (১৩ই অগাস্ট) তার সাজার মেয়াদ শেষ হয় ।

টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ এ সেঞ্চুরিয়ান ৩ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি প্রদান করা হয়।
তবে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং আশরাফুলের সাবেক সতীর্থ তামিম ইকবাল ক্রিকেটে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই সন্দিহান।

তিন দিনের সফরে কলকাতা গিয়েছিলেন তামিম। সেখানেই ভারতীয় মিডিয়ার মুখোমুখি হয়ে আশরাফুলের ফিরে আসা প্রসঙ্গে কথা বললেন তামিম। জাতীয় দলের এই ওপেনিং ব্যাটসম্যান বলেন, ‘দেখুন, মতবিরোধ সবসময়ই থাকবে। নানা মানুষের নানা মতও থাকবে, তবে এক্ষেত্রে আমার সংশয় আছে। আপনি অবশ্যই আশা করবেন আগামীতে আপনার প্রত্যাশা অনুযায়ীই সবকিছু হবে। তবে দিনশেষে আমাদের অবশ্যই মানতে হবে যে সে (আশরাফুল) তার নিষেধাজ্ঞা ভোগ করেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে।’

তবে ক্রিকেটে আশরাফুলের ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা কঠিন বলেই মানছেন তামিম। বললেন, ‘হতে পারে এটা উপযুক্ত সিদ্ধান্ত, কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে এখান থেকে কিভাবে এটা ফলপ্রসূ হয়। এই মুহূর্তে তার (আশরাফুলের) ভবিষ্যৎ সম্পর্কে ধারনা করা কঠিন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা