,

শাকিব খানের সোনা বুবলি

25292-shakib_bubli_bosgiriবিনোদন ডেস্ক : ‘বসগিরি’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন শাকিব খান ও নবাগত চিত্রনায়িকা শবনম বুবলি। ঢালিউড কিং শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছেন এই অভিনেত্রী।
এবার এই নায়িকার নামে গান রচনার পরিকল্পনা দিলেন শাকিব খান। শুধু পরিকল্পনা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। ‘বুবলি ও বুবলি আমার সোনা বুবলিরে/ ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে’ শিরোনামের গানটি লিখেও ফেলেছেন কবির বকুল।

এ প্রসঙ্গে বুবলি বলেন, ‘বসগিরি সিনেমায় বুবলি শিরোনামে একটি গান রয়েছে। শওকত আলী ইমনের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন এস আই টুটুল আর সোহান। গানটি খুবই মজার। তবে গানটি নিয়ে আরেকটি মজার ব্যাপার হলো- সিনেমায় এই শিরোনামে গান রাখার মূল পরিকল্পনা করেছেন শাকিব খান নিজেই।’

তিনি আরো বলেন, ‘থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং করেছি। এ সময় অনেক রোদ থাকায় ইউনিটের সবার অনেক কষ্ট হয়েছে। তবে এই গানে শাকিব খানকে নানা লুকে দেখতে পারবেন দর্শক। শুটিংয়ের সময় আশেপাশের থাই লোকজনও উপস্থিত হয়ে যায়। এ সময় তারাও গানের টাইটেল ধরে গেয়েছেন। গানের কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। বসগিরি টিমের সঙ্গে কাজ করে খুব খুশি তিনি। সব মিলিয়ে কাজটি খুব ভালো হচ্ছে।’

গানের দৃশ্যধারণ ছাড়াও আরো বেশ কিছু দৃশ্যেরও শুটিং হবে থাইল্যান্ডে। ইতোমধ্যে সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বসগিরি’ সিনেমাটি। শাকিব-বুবলি ছাড়াও এতে আরো অভিনয় করছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা