,

সমকামীদের হয়রানির প্রতিবাদে লন্ডনে গণ-চুম্বন কর্মসূচি

bdp_bbcঅনলাইন ডেস্ক : সমকামীদের সমর্থনে লন্ডনে এক অভিনব ‘কিসাথন’ কর্মসূচি পালন করেছে প্রায় দুই শতাধিক মানুষ। পূর্ব লন্ডনের একটি রোডে দু’জন সমকামী পুরুষকে সুপারমার্কেট থেকে বের করে দেয়ার প্রতিবাদে প্রায় শতাধিক মানুষ অভিনব এ কর্মসূচি পালন করে। খবর বিবিসি’র।

সমকামী দুই পুরুষ ৩২ বছর বয়সী থমাস রিজ ও ২৫ বছরের যোশুয়া ব্র্যাডওয়েল পূর্ব লন্ডনের হ্যাকনি রোডের সেইনসবেরি স্টোরে দু’জনের হাত ধরে হাঁটছিলেন। কিছুক্ষন পরে একজন নিরাপত্তাকর্মী তাদেরকে বলেন যে, একজন নারী তাদের আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন তাই তাদের ওই স্টোর থেকে বের হয়ে যেতে হবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে।

তাদেরকে বের করে দেয়ার প্রতিবাদে প্রায় ২শ’ মানুষ সমকামীদের রঙধনু পতাকা হাতে উপস্থিত হন হ্যাকনি রোডের ওই সুপার মার্কেটের সামনে। সেখানে তারা শনিবার রাতে নাচানাচি করেন এবং এরপর তারা একে অপরকে চুম্বন করেন। আর এর নাম দেয়া হয় ‘কিসাথন’। এ ঘটনার পর থমাস রিজ ও যোশুয়া ব্র্যাডওয়েলের সঙ্গে খারাপ আচরণের কারণে সেইনসবেরি ক্ষমা চেয়েছে এবং এই সমকামী যুগলকে ১০ পাউন্ডের একটি ভাউচারও দিয়েছে প্রতিষ্ঠানটি।

থমাস রিজ ও যোশুয়া ব্র্যাডওয়েলের আচরণ নিয়ে আপত্তি ওঠায় তাদের সুপারমার্কেট থেকে বের হয়ে যেতে বলেন নিরাপত্তাকর্মী।
রিজ সেদিনের ঘটনা সম্পর্কে বলেছেন, তিনি ব্র্যাডওয়েলের হাত ধরেছিলেন। সোমবার সন্ধ্যায় খাবার কেনার সময় হয়তো তার পার্টনারের কোমরের ওপর চলে গিয়েছিল আরেকটি হাত। দাম পরিশোধ করার পর একজন নিরাপত্তাকর্মী তাদেরকে এক নারীর অভিযোগের কথা বলে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় অবাক হয়ে যান রিজ এবং এরপর তাকে কিভাবে দেখা হয় সমাজে সে বিষয়েও ভাবনা শুরু হয়।

কিন্তু এই খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থান থেকে বার্তা ও সমর্থন পেতে থাকেন বলে জানান রিজ। ওই স্টোরটির একজন কর্মকর্তা বলেছেন, এই প্রতিবাদটি দারুণ ছিল এবং ওই সম্প্রদায়ের মানুষদের জন্যও গুরুত্বপূর্ণ ছিল যে তাদের সমর্থন আছে সমাজে। এদিকে কেন ওই দু’জনকে বের করে দেয়া হলো সে বিষয়ে অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা