বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ৭১তম জন্মদিন আজ

kha-leda_zia_bnp_bd_114248নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭১তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার এবং তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া।

প্রতিবছর জন্মদিনের কেক কাটা হলেও এবার প্রথম প্রহরে কেক কাটা থেকে বিরত থাকে বিএনপি। বন্যাদুর্গত মানুষের দুর্দশা, গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলাসহ দেশজুড়ে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান করেনি দলটি।

খালেদা জিয়ার নির্দেশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। জন্মদিন উপলক্ষে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কেক না আনার জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অনুরোধ জানানো হয়। এই অনুরোধের প্রেক্ষিতে রোববার রাতে কেউ কেক নিয়ে সেখানে যাননি।

এবার খালেদা জিয়ার জন্মদিনের আনুষ্ঠানিকতা না করলেও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো আলাদাভাবে কর্মসূচি পালন করতে পারে বলে জানা গেছে। তবে সেটিও অন্যান্য বছরের মতো জাঁকজমকপূর্ণ হবে না।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী। শোকের এই দিনে জন্মদিন পালন করায় নানা মহল থেকে সমালোচনা করা হয়। এদিন খালেদা জিয়াকে জন্মদিন পালন না করতে বিভিন্ন মহল থেকে অনুরোধ জানানো হয়। সর্বশেষ জাতীয় ঐক্যের লক্ষ্যে খালেদা জিয়ার সঙ্গে চা চক্রে বঙ্গবীর কাদের সিদ্দিকীও শোকের দিনে জন্মদিন পালন না করার অনুরোধ জানান।

জন্মদিনের অনুষ্ঠান না করা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যুগান্তরকে বলেন, উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলে বন্যায় মানুষের দুর্দশা, সর্বত্র গুম-খুন, দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন এসব বিবেচনা করে চেয়ারপারসনের জন্মদিনে এবার আমরা কেক কাটার অনুষ্ঠান করছি না।

তিনি বলেন, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি। এর লাখ লাখ নেতাকর্মী, সমর্থক-ভক্ত রয়েছে। চেয়ারপারসন কখনও নিজ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করেন না। এমনকি দিনটি পালন করতে কাউকে উৎসাহও দেন না। এটা নেতাকর্মীদের অনুভূতির ব্যাপার।

জানতে চাইলে ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী যুগান্তরকে বলেন, দেশের মানুষ ভয়াবহ বন্যার মধ্যে নিপতিত। প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীরা গুম-খুনের শিকার হচ্ছেন- এসব বিবেচনা করে এবার তাদের চেয়ারপারসনের কার্যালয়ে কেক বা ফুল নিয়ে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত