,

নিজের জিহ্বা কেটে দেবতাকে তরুণীর পূজা!

devotees_to_offer_bodyআন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১৯ বছরের এক কলেজছাত্রী নিজের জিহ্বা কেটে দেবতা কালীকে পূজা দিয়েছেন। আরতি দেবী নামের ওই তরুণীর দাবি, তার সমস্ত ইচ্ছাপূরণের জন্য মা কালী তাকে জিহ্বা উৎসর্গের স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্নের পরের দিন তিনি মন্দিরে গিয়ে সেটি উৎসর্গ করেছেন। খবর ডেইলি মেইলের।

আরতি দেবী মধ্যপ্রদেশের টিআরএস কলেজের ছাত্রী। রাজ্যের রেভা শহরের কালী মন্দিরে গিয়ে তিনি এই ঘটনা ঘটান। আরতি জানিয়েছেন, জিহ্বার বিনিময়ে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে, স্বপ্নে বলেছিলেন দেবী।

এরপর তিনি আর স্থির থাকতে পারেননি। সোজা মন্দিরে যান। মন্দিরে তখন সবাই পুজোয় ব্যস্ত ছিলেন। একটা ব্লেড বের করে সকলের সামনে নিজের জিভ কেটে ফেলেন আরতি।জিহ্বা কাটার পর মন্দিরে আরতি

আশ্চর্যের বিষয় তাকে এ রকম করতে দেখেও কেউ বাধা দেননি। এমনকি রক্তাক্ত অবস্থায় মন্দিরে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে না নিয়ে একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।

প্রায় পাঁচ ঘণ্টা অচৈতন্য অবস্থায় মন্দিরে পড়ে ছিলেন আরতি। এরপর জ্ঞান ফিরলে মন্দির চক্কর দেয়াসহ পুজোর বাকি রীতি-নীতি সারেন। অবাক করার বিষয়, সে সময়েও তাকে স্বাভাবিক এবং হাসি মুখে দেখা গেছে।

তবে আরতির এমন সিদ্ধান্তের বিয়ে তার ভাই শচীন বলেন, ‘ স্বপ্নের কথা উল্লেখ করে আরতি আমাকে জানায়- সে তার জিহ্বা মা কালীকে উৎসর্গ করতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কিন্তু, তার এই কথা আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমি ভেবেছি, সে আমার সঙ্গে মজা করছে।’জ্ঞান হারানোর পর ঢেকে রাখা হয়েছে (ইনসেটে আরতি দেবী)

শচীন আরও জানান, অশিক্ষিতদের এই ধরনের মূর্খামি ও কুসংস্কারাচ্ছন্ন গল্প আমি মানুষের মুখে মুখে শুনেছি। কিন্তু, আমি কখনই চিন্তা করিনি আমার কলেজপড়ুয়া বোনটিই এমন কুসংস্কারাচ্ছন্নে বিশ্বাস করে এই কাণ্ড করতে যাচ্ছে।’

মন্দিরের পুরোহিত দেবী প্রসাদ শর্মা জানান, ‘যখন মেয়েটি দেবতার জন্য তার জিহ্বা কাটেন, আমি সেখানে উপিস্থত। দেবতা সর্বশক্তিমান এবং তিনিই সর্বদা তার পূজারিদের রক্ষা করবেন।’

তবে এ খবর দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে একদল চিকিৎসক নিয়ে পুলিশ মন্দিরে ছুটে যান। চিকিৎসকরা আরতিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা