,

সেপটিক ট্যাংক থেকে মা ও ছেলের লাশ উদ্ধার

photo-1471195537নিউজ ডেস্ক : কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মা ও তাঁর শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় লাশগুলো উদ্ধার করা হয়।

সেপটিক ট্যাংক থেকে নাছিমা বেগম ও তাঁর দেড় বছরের ছেলে নাফিসের লাশ উদ্ধার করা হয়। হাউজিং এস্টেটের এক নম্বর সেকশনের ডি ব্লকে অবস্থিত বাড়ির সেপটিক ট্যাংকে নাছিমা ও নাফিসের লাশ পাওয়া যায়। বাড়িটিতে মিমফেক্স অ্যাগ্রো কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের ডিপো আছে।

পুলিশ জানিয়েছে, নাছিমা ও নাফিস ওই প্রতিষ্ঠানের ডিপোর নাইট গার্ড নাজমুল হাসানের স্ত্রী ও সন্তান। গত বৃহস্পতিবারই নাইট গার্ড হিসেবে ওই ডিপোতে নিয়োগ পান নাজমুল। নাজমুল বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই নাছিমা ও নাফিসকে ডিপোর একটি কক্ষে নিয়ে আসে। ওরা পাশের একটি এলাকায় ভাড়া থাকত। শুক্রবার প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধ থাকায় কোনো কর্মকর্তা-কর্মচারী ডিপোতে ছিলেন না। আজ রোববার ওই ডিপোর গাড়ির চালক মাসুম বিল্লাহ কার্যালয়ের আশপাশ পরিষ্কার করা সময় সেপটিক ট্যাংকের ঢাকনা একটু আলগা দেখতে পান। এ সময় ট্যাংকটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। মাসুম ঢাকনা খুলে মা ও ছেলের লাশ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, কুমিল্লা সদর উপজেলা কার্যালয়ের নাইট গার্ড নিহত নারীর পরিচয় নিশ্চিত করে। পরে অন্যান্য পরিচয় পাওয়া যায়। তিনি বলেন, ‘আশা করি অল্প সময়ের মধ্যে এ হত্যার রহস্য উদঘাটন করা যাবে।’ নাছিমার স্বজনদের খুঁজে বের করে মামলা করাসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে