,

জাতীয় শোক দিবসের কর্মসূচি

z5জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৫ আগস্ট উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া, সকাল সাড়ে ছয়টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী বনানী করবস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে ফিরে বাদ আছর তিনি বঙ্গবন্ধু ভবনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। দিবসটি উপলক্ষে বাদ জোহর দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে। মন্দির, প্যাগোডা, গির্জায় হবে বিশেষ প্রার্থনা। রাজধানীসহ সারাদেশে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে এবং পত্রিকাগুলো ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করেছে। এছাড়া শোক দিবস উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগের উদ্যোগে খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার এক বিবৃতিতে জাতির জনকের ৪১তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে দল ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা