,

টেলিভিশনের শীর্ষ ৫ খবর (ভিডিও)

Top-5-2-550x323সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হাসনাত গ্রেপ্তার : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হাসনাত করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের একথা জানান।
নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও সহকারী গুলিতে নিহত :
নিউইয়র্কের কুইন্সে প্রকাশ্যে বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি ইমাম ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৫০ মিনিটে কুইন্সের ওজন পার্কে আল ফুরকান জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
ওই মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি ও তার সহকারী তারা উদ্দিন জোহরের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে পেছন থেকে এক বন্দুকধারী তাদের মাথায় গুলি করে।
বঙ্গবন্ধু হত্যার দ-প্রাপ্ত পলাতকদের ফিরিয়ে আনার উদ্যোগ:
বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত ৬ আসামিকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হত্যাকারীদের ফিরিয়ে আনারও নির্দেশনা দেওয়া হয়েছে।
সালাফি মতাদর্শী ব্যক্তিদের নিয়ে উত্থান জেএমবির:
হরকাতুল জিহাদের (হুজি) জন্মের এক দশক পর ১৯৯৮ সালে জন্ম নেয় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। দ্বিতীয় পর্যায়ের এই জঙ্গি সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশে সালাফি মতাদর্শী উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান ঘটে। জেএমবি সাড়ে চার বছরে (সেপ্টেম্বর ২০০১ থেকে ডিসেম্বর ২০০৫) দেশে ২৬টি হামলা চালায়। এসব ঘটনায় ৭৩ জন নিহত এবং প্রায় ৮০০ জন আহত হন। একই সময়কালে হরকাতুল জিহাদও (হুজি) বেশ কয়েকটি নাশকতামূলক হামলা চালায়। সব মিলিয়ে তখন দেশে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
জামায়াতের রাজনীতি ও সম্পতি বাজেয়াপ্ত হবে:
যুদ্ধাপরাধী দল হিসেবে খুব দ্রুতই জামায়াতকে নিষিদ্ধ করা হবে বলে আবারও বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। রোববার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। যুদ্ধাপরাধের দায়ে পাকিস্তানের ১৯৫ সেনা সদস্যের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে যাবার কথাও জানান মন্ত্রী। ১৫ই আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপনেরও সমালোচনা করেন মন্ত্রী মোজাম্মেল হক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে