,

বিমানবন্দরে এ্যারাইভাল কার্ড পূরণের ঝামেলা শেষ

download (62)এখন থেকে যেসব বাংলাদেশী নাগরিক বিদেশ থেকে দেশে আসবে তাদেরকে আর বিমানবন্দরে এ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে না। এই কার্ডকে সংক্ষেপে ‘ইডি’ (এম্বারকেশন-ডিসএম্বারকেশন) কার্ড বলা হয়। এরই মধ্যে এই সিদ্ধান্তের বাস্তবায়নও শুরু হয়েছে। অর্থাৎ বিদেশ ফেরত বাংলাদেশী নাগরিকদের আর এ্যারাইভাল কার্ড পূরণ করতে হচ্ছে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগে কর্মরত এএসপি মো: মুকিত হাসানের সাথে কথা বলে জানা গেছে, অনেক সময় একই সাথে বেশ কয়েকটি প্লেন ল্যান্ড করলে ইমিগ্রেশন বিভাগের উপর এক ধরণের চাপ তৈরি হয়, যাত্রীদের লাইনও দীর্ঘ হতে থাকে। সেই সময় এ্যারাইভাল কার্ড পূরণ করাটাকে এক ধরণের ভোগান্তিই মনে করেন যাত্রীরা।

‘ইমিগ্রেশন বিভাগের ডিআইজিসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা এয়ারলাইন্সগুলোর সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। আর তাছাড়া এই কার্ড বা ফরম পূরণ করা নিয়ে বিমানবন্দরের ভেতরে তৃতীয় পক্ষ ব্যবসা খুলে বসেছিল। এ্যারাইভাল কার্ড পূরণ করা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা স্বস্তি পাবেন। আর আমরাও চাচ্ছি না হাতে-কলমে লেখার একটা পুরনো পদ্ধতিতে পড়ে থাকতে।’
এএসপি মুকিত হাসান জানালেন, বিমানবন্দরে এখন অনেক কিছুই ডিজিটাল হয়ে গেছে। যাত্রীরা যখন দেশ ত্যাগ করে তখনই তাদের নামসহ সব তথ্য সংরক্ষণ করা হয়। তাই তারা যখন আবার দেশে ফেরে তখনও সেই ঝামেলাটা যাত্রীদের দিতে চায় না কর্তৃপক্ষ।

‘আসলে যাত্রীরা এখন অনেকটাই রিলিফ পাচ্ছে। বিশেষ করে এখন যে হজ্বের যাত্রীরা ফিরবে, তাদের জন্য ইমিগ্রেশন পার হওয়ায় তুলনামূলকভাবে কম সময় লাগবে। হজ্ব করে ফেরার সময় নিজেদের লাগেজ, পাসপোর্ট সামলিয়ে আবার এ্যারাইভাল কার্ড পূরণ করাটা অনেক ঝক্কির বিষয় হয়ে যায়। এখন থেকে আর সেটা হবে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা