,

সংসারের ভাঙ্গন ঠেকাতে ‘উইমেনস সাপোর্ট সেন্টার’

download (61)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মনবাড়িয়া পারিবারিক যেকোনো ধরনের নির্যাতন মামলার জট কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারী পুলিশ কর্মকর্তাদের নিয়ে খোলা হয়েছে ‘উইমেনস সাপোর্ট সেন্টার’ নামে আলাদা একটি সেল। প্রতিদিন এই সেলে কোনো ধরনের ফি ছাড়াই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদমান নানা সমস্যা সমাধান করা হচ্ছে। জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইনজীবীসহ নারী সংগঠকরা।

উইমেনস সাপোর্ট সেন্টার নামে বিশেষ এই সেলে গত ৬ মাসে ৩০২টি অভিযোগপত্র জমা পড়েছে। যার মধ্যে ২০৪৭টি অভিযোগেরই সফল নিষ্পত্তি হয়েছে। পারিবারিকভাবে নারী নির্যাতনের ঘটনায় মামলা রোধ করাসহ স্বামী-স্ত্রীর সংসারে ভাঙ্গন ঠেকাতেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা এম এ মাসুদ।

এদিকে, নির্যাতনের শিকার নারী ও তাদের স্বজনরা জানান, জেলা পুলিশ কর্তৃক গঠিত এই সাপোর্ট সেন্টারে এসে বেশ উপকার পাচ্ছেন তারা।

নারী নেত্রীরা জানান, এই সাপোর্ট সেন্টারের ফলে, জেলার নির্যাতিতা নারীদের থানায় বা আদালতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে না। তাই সাপোর্ট সেন্টারটির নিয়মিত তদারকির দাবি জানান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত।

নারী নির্যাতনের মামলা কমে যাওয়ায়, জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরাও। জেলা পুলিশের পক্ষ থেকে ২ জন মহিলা উপ-পরিদর্শক, ২ জন সহকারী মহিলা উপ-পরিদর্শক এবং ২ জন মহিলা পুলিশ কনস্টেবল নিয়ে এই উইমেনস সাপোর্ট সেন্টার গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা