,

‘এসো আমরা জবাই জবাই খেলি’

weনিউজ ডেস্ক : মা সন্তানদের জন্য পৃথিবীর সবার থেকে নিরাপদ। কিন্তু সেই মায়ের কাছে খুন হলেন ২ সন্তান। আর খুনের কথা অকপটে স্বীকার করলেন খুনি তানজিন আক্তার।

‘এসো আমরা জবাই জবাই খেলি’—এ কথা বলে ধারালো অস্ত্র নিয়ে খেলার ছলে শিশুসন্তানদের জবাই করেছেন তানজিন আক্তার! সেই সঙ্গে বিলাপ করে বলেন, বাচ্চাদের মেরে ফেললাম! কী ভুল করে ফেললাম!-পুলিশের হাতে আটক হওয়ার পর এমনটিই দাবি করেন তিনি।

গত শুক্রবার রাতে রাজধানীর উত্তর বাসাবো এলাকায় নিজ বাসায় দুই সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে ৩১ বছর বয়সী তানজিনকে গতকাল শনিবার ভোরে ওই এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে মাশরাফি ইবনে মাহবুব ওরফে আবরার (৭) ও মেয়ে হুমায়রা বিনতে মাহবুব ওরফে তাকিয়ার (৬) লাশ উদ্ধার করার পর থেকে পালিয়ে ছিলেন তানজিন। দুই শিশুর বাবা মাহবুবুর রহমান বাদী হয়ে গতকাল তানজিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আদালতের নির্দেশে তানজিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।

মামলার এজাহারে মাহবুব অভিযোগ করেন, তাঁর স্ত্রী চাপাতি দিয়ে গলা কেটে দুই সন্তানকে হত্যা করেছেন। এজাহারে মাহবুব তাঁর স্ত্রীর মানসিক অবস্থা সম্পর্কে কিছুই উল্লেখ করেননি। তবে গতকাল তিনি বলেন, স্ত্রীর সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। দুই সন্তানকে নিয়ে তাঁরা ভালোই ছিলেন। তবে তাঁর স্ত্রী চার-পাঁচ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক হতাশা থেকে দুই সন্তানকে হত্যা করেছেন কি না এ বিষয়ে তিনি এখনো নিশ্চিত নন। কেন তাঁর স্ত্রী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো তিনি বুঝে উঠতে পারছেন না।

পুলিশের ধারণা, তানজিন মানসিক রোগী। মানসিক সমস্যা থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিন জানিয়েছেন, প্রায়ই তিনি তাঁর স্বামীকে বলতেন, ‘এ সন্তান (আবরার ও হুমায়রা) তোমার নয়, এ সন্তান জিনের। আমি জিনের সাথে মেলামেশা করি। তাদের সাথে মেলামেশা করার পর এদের জন্ম হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে