,

নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় বার্নিকাটের শোক

photo-1471164403 (1)নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইমাম ও তাঁর সহকারীকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে এ বিষয়ে খুদেবার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করেন বার্নিকাট। তিনি লেখেন, ‘ইমাম আকঞ্জি ও তারাউদ্দিনের মৃত্যুতে আমরা শোকাহত। সহিংসতায় কখনোই সমস্যার সমাধান হতে পারে না।’

নিউইয়র্কের কুইন্সে আল-ফুরকান জামে মসজিদ থেকে জোহরের নামাজ শেষে ফেরার পথে ইমাম মাওলানা আলাউদ্দিন আকনজি (৫৫) ও তাঁর সহকারী তারা মিয়া (৬৪) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে দুজনকে পেছন দিক থেকে গুলি করা হয়।

এ ঘটনায় স্থানীয় মুসলমানরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে নিউইয়র্কে বসবাসকারী বাঙালিরাও এ ঘটনার প্রতিবাদ জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা