,

গুলশান হামলায় হাসনাত জড়িত : পুলিশ

hasnat20160814132433গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ৪ আগস্ট ৫৪ ধারায় গ্রেফতারের পর গতকালই তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে নতুন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

পুলিশ বলছে, এই ঘটনায় হাসনাত করিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেই তাকে সন্দেহভাজন আসামি থেকে সরাসরি গুলশানের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম-কমিশনার আবদুল বাতেন এ কথা জানান।

তিনি বলেন, ‘গুলশান হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জড়িত থাকার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।’

তিনি বলেন, এ ধরনের ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে আটকের পর তাকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার যখন প্রমাণ পাই তখন আমরা তাকে গ্রেফতার দেখাই।

১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি-বিদেশি বেশ ক’জনকে জিম্মি করে অস্ত্রধারীরা। পরদিন সকালে সেনা কম্যান্ডো অভিযানে শেষ হয় জিম্মি দশা। তবে তার আগেই অস্ত্রধারীরা হত্যা করে ১৭ বিদেশিশহ ২০ জনকে। অভিযানে নিহত হন ছয় জঙ্গিও। আর ১ জুলাই রাতেই  প্রাথমিক প্রতিরোধে নিহত হন ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা।

 

Jagonews24.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ