,

মংলায় পাঁচ ভারতীয় জেলের মরদেহ উদ্ধার

মংলা-বন্দরনিউজ ডেস্ক : মংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে এসব মৃতদেহ উদ্ধার করার কথা জানান কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ।

কোস্টগার্ড জানায়, নিহতদের সবাই ভারতীয় জেলে। এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। কারো পরিচয় জানা যায়নি।

গতকাল শনিবার বিকেলে ১৭ ভারতীয় জেলেকে নিয়ে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় ট্রলার ডুবে যায়। সেদিনই উদ্ধার অভিযান শুরু করলেও বৈরী আবহাওয়ায় তা বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।

বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ড ছাড়াও ভারতীয় কোস্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা